নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ফন্ট সাইজ:

নবীনগর উপজেলার শ্যামগ্রামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা সংগ্রহ করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত জসীম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তার অভিযোগ, সোহেল মিয়া (৩২) নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে সংগৃহীত কিস্তির টাকা নিয়ে যান। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।