কুমিল্লায় আমীর নির্বাচন নিয়ে জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

কুমিল্লায় আমীর নির্বাচন নিয়ে জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

ফন্ট সাইজ:

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এ দ্বন্দ্বের জেরে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে মহানগর জামায়াতের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভাঙচুরের শিকার গাড়িটি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুবের বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন নিয়ে নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমীর হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, পরে সেটি বাগবিতন্ডায় রূপ নেয়। এক পর্যায়ে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে জামায়াতের একটি অংশ।