জামায়াত আমীরের রহস্যময় পোস্ট

জামায়াত আমীরের রহস্যময় পোস্ট

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে জামায়াত আমীর লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’
এই পোস্টের পেছনে ঠিক কী কারণ রয়েছে কিংবা কার বা কাদের উদ্দেশে এ বার্তা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি জামায়াত আমীর। ফলে রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা রহস্য, কৌতূহল ও জল্পনা-কল্পনা।