বিচ্ছেদের গুঞ্জনে সাবিলা নূর

বিচ্ছেদের গুঞ্জনে সাবিলা নূর

ফন্ট সাইজ:

ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা আলোচনা। স্বামী নেহাল তাহেরের সঙ্গে সাত বছরের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশ হয়েছে। পাশাপাশি চিত্রগ্রাহক আবদুল মামুনের সঙ্গে সাবিলার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও গুঞ্জন ছড়িয়েছে, মতের অমিলের কারণে সাবিলা ও নেহালের সম্পর্কে টানাপড়েন চলছে। এমনকি তারা কিছুদিন ধরে আলাদা থাকছেন বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার সেটে সাবিলা ও চিত্রগ্রাহক আবদুল মামুনের পরিচয় থেকে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। ২০১৯ সালের ৭ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক নেহাল তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। পেশায় ব্রডকাস্ট প্রকৌশলী নেহালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পরে ভালোবাসায় রূপ নিয়েছিল।

২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন সাবিলা। অভিনয় ও বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পাওয়ার পর নাটক, ওটিটি এবং চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি। ‘তাণ্ডব’, ‘রকস্টার’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন এই অভিনেত্রী।