হামলায় আহত সমু চৌধুরী

হামলায় আহত সমু চৌধুরী

ফন্ট সাইজ:

যশোরে নিজ বাড়ির সামনে হামলায় আহত হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। মঙ্গলবার দুপুরে বেজপাড়া নলডাঙ্গা সড়কে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে বিরোধের জেরে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। সামাজিক মাধ্যমে মাথায় ব্যান্ডেজ বাঁধা ছবি প্রকাশ করে সমু চৌধুরী লেখেন, হায় সেলুকাস! তবে এ বিষয়ে মামলার পর একজন গ্রেপ্তারও হয়েছেন।