চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি স্পষ্ট করেছেন, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে, মা’কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছেলে ফারদিন এহসান স্বাধীন। ছেলের প্রতিবাদী পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী।
ক্ষুব্ধ ওমর সানী
স্টাফ রিপোর্টার
১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
