উচ্ছ্বসিত জয়া আহসান

উচ্ছ্বসিত জয়া আহসান

ফন্ট সাইজ:

কলকাতার প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এই অর্জনে দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি গত ১০ই জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী। সম্পর্ক, বিচ্ছেদ ও আবেগের নানা দিক নিয়ে নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। বিশেষ এই মাইলফলক উদ্যাপনে সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করে জয়া জানিয়েছেন, সিনেমার এই সাফল্য দর্শকদের ভালোবাসারই প্রতিফলন।