গ্র্যামির দৌড়ে অরিজিতের ‘ফির সে’

গ্র্যামির দৌড়ে অরিজিতের ‘ফির সে’

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক সংগীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামির দৌড়ে যুক্ত হয়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ফির সে’। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার গানটি ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে বিবেচনার জন্য জমা দেয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অরিজিৎ। তিনি বলেছেন, গানটিকে এতটা ভালোবাসা দেয়ার জন্য সকল শ্রোতাদের ধন্যবাদ ও ভালোবাসা। আপনারাই এ গানের সফলতার দাবিদার।