বিশ্রামে সিদ্ধার্থ মালহোত্রা

বিশ্রামে সিদ্ধার্থ মালহোত্রা

ফন্ট সাইজ:

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার পায়ে চোট লাগার খবর সামনে এসেছে। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে পায়ে বিশেষ চিকিৎসা বুট পরা ছবি প্রকাশ করেন তিনি। অভিনেতা লেখেন, ‘ব্রেক অ্যা লেগ’। তবে কীভাবে চোট পেয়েছেন, তা জানাননি সিদ্ধার্থ। বর্তমানে তিনি হাসপাতালে নাকি বাড়িতে বিশ্রামে রয়েছেন, সেটিও স্পষ্ট নয়। কবে নাগাদ কাজে ফিরবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি স্ত্রী কিয়ারা আদভানির সঙ্গে পারিবারিক মুহূর্তে দেখা গিয়েছিল তাকে।