নরসিংদীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

ফন্ট সাইজ:

মানব পাচার প্রতিরোধ, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভারদের টেকসই পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সেবা ও সহায়তা কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীতে অংশীজন সমন্বয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদীর একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত।

Warbe Development Foundation-এর আয়োজনে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং Winrock International-এর সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় Warbe Development Foundation-এর আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার এবং কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস রিয়েনা হক নিঝু সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থা, Survivor Representative এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনসহ ২০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনের ক্ষেত্রে মনোসামাজিক সহায়তা, কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং রেফারেল সেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জজ কোর্টের লিগ্যাল এইড এর আইনজীবী শিরিন সুলতানা মৌ, গ্রাম আদালতের কোঅর্ডিনেটর মনি আক্তার, রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক এসএম শরীফ মিয়া ও নারী উদ্যোক্তা সালমা প্রমূখ।