সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানরা এগিয়ে এলে অসচ্ছল মানুষও সমানভাবে 
চিকিৎসাসেবা পাবে। গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাতে ডা. মো. রাশেদুল ইসলাম প্রেসিডেন্টকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে। ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
এসময় ডা. মো. রাশেদুল ইসলাম আগামী ২৭শে অক্টোবর ইঝঈজঝ-এর উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে (ইঝঈজঝ ঈড়হমৎবংং-২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাতে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনেরা উপস্থিত ছিলেন।

ওদিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমে আসবে। আর পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

সাক্ষাতে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রেসিডেন্টকে জানান, দেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।

এসময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।