চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মিলনমেলা ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। গত শনিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর মান্দারীটোলা ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাগর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় এ আয়োজন করা হয়।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল আলিম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সমাজসেব আরিফুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাব উদ্দিন রাজু ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকা।
এ ছাড়া বক্তব্য দেন ওয়ার্ড যুবদলের সভাপতি মেজবা উল আলম, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন জসিম, বাড়বকুণ্ড ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আখতারুজ্জামান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী জয়নাল আবেদীন বাবলু, ইতালি প্রবাসী যুবদল নেতা মামুন ও যুবদল নেতা ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সীতাকুণ্ডে বিএনপির মিলনমেলায় নেতাকর্মীদের ঢল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
২ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ৯ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
