রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার রেললাইনে ট্রেনে 'কাটা' পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরচন্ডী এলাকায় লাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। এটি দুর্ঘটনাবশত ঘটেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘লাইনের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
