ফের আটক নেহা বোরা

ফের আটক নেহা বোরা

ফন্ট সাইজ:

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।
রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌঁছানোর পর তাকে আটক করেছে পুলিশ। সেখানে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিক্ষোভস্থলে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি নেহা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তাকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভে অংশ নেয়ার পর প্রায় প্রতিবারই তাকে আটক করেছে পুলিশ।
শনিবারও দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পুলিশি পাহারার মধ্যে আকস্মিকভাবে সেখানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন তিনি। পরে তাকে আটক করা হয়।
রোববার অবশ্য কৌশল বদলান নেহা। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন। তবে শেষ পর্যন্ত এদিনও পুলিশের হাতে আটক হতে হয় তাকে।