বাড়ির উঠানে খেলছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

বাড়ির উঠানে খেলছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানা ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।