সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫
ফাইল ছবি

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম ও উপসর্গে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৫ জন রোগী। গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৩ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ সিলেট জানিয়েছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কোম্পানীগঞ্জের ৬ মাস বয়সী আরাব, দিরাইয়ের এক বছর বয়সী ইবা আক্তার ও জগন্নাথপুরের ১০ মাস বয়সী শিশু রাইয়ান মারা যায়। তাদের শাররীক অবস্থার অবনতি হলে পিআইসিতে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন।
 হাম ও উপসর্গে সিলেট অঞ্চলে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৫ জন রোগী। এর মধ্যে ১৮০ জন শহীদ শামসুদ্দিন ও ১৭২ জন ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে ওই তিন শিশুসহ সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ১৯০ জনের মৃত্যু হয়েছে।