ড়ের গাদায় মিললো দেশীয় বন্দুক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উওর উপজেলায় পরিত্যক্ত একটি বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে বন্দুক দু’টি উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে ভুজপুর থানার উদালিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে যান। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় মালিকবিহীন বন্দুক দু’টি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্র দু’টি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন,উদ্ধার করা বন্দুকগুলোর মালিক কে বা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।