‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের

ফন্ট সাইজ:

পরিবেশ সুরক্ষায় নিজেদের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেছে বিওয়াইডি বাংলাদেশ। সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় আজ (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সেপ্টেম্বরে মাসব্যাপী চলা ‘বিওয়াইডি গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।

‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগানকে সামনে রেখে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ ‘গ্রিন ড্রাইভ’ করে প্রতিষ্ঠানটি। এর ভিত্তিতে ৫০০টির বেশি গাছ লাগানো হয়েছে।

পরিবেশ সুরক্ষায় নিজেদের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। একইসাথে, এটি প্রতিষ্ঠানটির করপোরেট মিশন এবং বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতেও ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিওয়াইডি বাংলাদেশের।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, “বিওইয়াইডি বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে, বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। আমরা এ দেশে নিউ এনার্জি ভেহিকেল ইকোসিস্টেমের বিকাশে অংশ নিতে চাই। একইসাথে, যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, সেখানেও অবদান রাখতে চাই। এ কারণেই ‘গ্রিন ড্রাইভ’-এর মতো উদ্যোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

আমিদ সাকিফ খান বলেন, “বিওয়াইডির কথা উঠলে মানুষ নিউ এনার্জি ভেহিকেল, প্রযুক্তি ও উদ্ভাবনের কথা ভাবেন। তবে, আমাদের কাছে টেকসই উন্নয়নের বিষয়টি শুধু বাহনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিওয়াইডি ‘গ্রিন ড্রাইভের’ ভাবনাটিও সেখান থেকেই এসেছে। এ উদ্যোগের আসল প্রভাব শুধু কতগুলো গাছ লাগানো হলো তা নয়। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।” (বিজ্ঞপ্তি)