হোটেলে ওয়েটার হিসেবে অতিথিদের সেবা দিয়ে শুরু হয়েছিল কর্মজীবন। দুই দশকের বেশি সময় পর সেই যাত্রাই তাঁকে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজারের স্বীকৃতি পেলেন বাংলাদেশের আলমগীর
পৌঁছে দিল দক্ষিণ এশিয়ার শীর্ষে। আতিথেয়তা খাতে অনন্য এক স্বীকৃতি অর্জন করে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়লেন মো. আলমগীর হোসান।
শেল্টক-এর প্ল্যাটিনাম হোটেলসের গ্রুপ জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা) ২০২৬ আসরে 'দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার' সম্মাননা পেয়েছেন। এ সম্মাননা অর্জনকারী প্রথম বাংলাদেশি তিনি। ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালের বার্সেলো নাসানধুরা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। এবারের আয়োজনে ছিল বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার অংশগ্রহণ।
পাশাপাশি এইবারের আসরে প্ল্যাটিনাম রেসিডেন্স বাই শেলটেক জয় করেছে 'লিডিং সিটি হোটেল' পুরস্কার (৪০ রুমের নিচে)।
রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনে ওয়েটার হিসেবে কর্মজীবন শুরু করা আলমগীর হোসেনের রয়েছে ২২ বছরের বেশি অভিজ্ঞতা। অতিথিসেবা, বিক্রয় ও বিপণন থেকে শুরু করে হোটেল পরিচালনার নানা পর্যায়ে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে প্ল্যাটিনাম হোটেলসে যোগ দেওয়ার পর থেকে বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ড ও উত্তরার প্ল্যাটিনাম রেসিডেন্সের সার্বিক কার্যক্রম তদারকি ও ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। অতিথিসেবার মানোন্নয়ন, দক্ষ কর্মী গড়ে তোলা ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। পেশাগত দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
দীর্ঘ অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের এই স্বীকৃতি শুধু আলমগীর হোসানের ব্যক্তিগত অর্জন নয়, দক্ষিণ এশিয়ার আতিথেয়তা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ারও এক গৌরবময় অধ্যায়।
