আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ বিষয়ক লেখক, গবেষক ও সংগঠক হাসান আলীর নতুন গ্রন্থ ‘প্রবীণ কণ্ঠ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। এতে সভাপতিত্ব করেন ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. হালিদা হানুম, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আকতার,মাহমুদ হোসেন , অধ্যক্ষ মজিবুর রহমান মজনু, লেখক হাসান আলীসহ প্রবীণ অধিকার, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘প্রবীণ কণ্ঠ’ গ্রন্থে প্রবীণদের জীবন ও সমাজের বিভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রবীণদের পারিবারিক সম্পর্ক, সামাজিক মর্যাদা, স্বাস্থ্য ও নিরাপত্তা, একাকিত্ব, অধিকার, সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং প্রবীণবান্ধব সমাজ গঠনের প্রয়োজনীয়তাসহ নানা বিষয় স্থান পেয়েছে বইটিতে।

বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। ফলে প্রবীণদের শুধু ভাতা বা আর্থিক সহায়তার বিষয় হিসেবে দেখলে হবে না; তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা ও সামাজিক অবদানকে মূল্যায়ন করে জীবনের শেষ অধ্যায়কে মর্যাদাপূর্ণ করার উদ্যোগ নিতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়েই প্রবীণদের প্রতি ইতিবা�