বাতিল ২৫০টিরও বেশি ট্রেন, দুর্ভোগ চরমে

বাতিল ২৫০টিরও বেশি ট্রেন, দুর্ভোগ চরমে

ফন্ট সাইজ:

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কারণে নয়া দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনের সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করেছে রেলওয়ে বোর্ড। বাতিলের তালিকায় রয়েছে ৯ই অক্টোবর দুপুর ২টার পর নিজ নিজ যাত্রার শুরুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন যাত্রীবাহী ট্রেন। পাশাপাশি ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়া দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন ট্রেনও বাতিল করা হয়েছে।

এ ছাড়া ওই দুই স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন ট্রেন এবং লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে বাতিল হওয়া ট্রেনের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এর ফলে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এসব ট্রেনে লাখ লাখ মানুষ নিয়মিত কর্মস্থলে হাজির হন। আবার বাসায় ফিরে যান। কিন্তু ট্রেন বাতিল হওয়ায় তারা আটকা পড়েছেন।