গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন স্টেলিন তারিয়ান

গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন স্টেলিন তারিয়ান

ফন্ট সাইজ:

পরিচ্ছন্ন রাজনৈতিক সাবেক ছাত্রনেতা সিলেটের জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ানকে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গত ১লা অক্টোবর মোঃ দৌলত খান এনডিসি স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহীকে সভাপতি করা ছাড়াও পদাধিকার বলে কমিটিতে থানা অফিসার ইনচার্জ, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার ছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন উপজেলার সুনামধন্য ফুটবলার রিয়াজ উদ্দিন। স্টেলিন তারিয়ান জেলার রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন দিন থেকে গোয়াইনঘাট উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করণে কাজ করে আসছেন। বিএনপি নেতা স্টেলিন তারিয়ানকে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।