চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। গত আট মাস ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি এখন বাসাতেই সময় কাটান। পরিবারের সদস্য ও পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা। তানিয়া বৃষ্টি পুনরায় অভিনয়ে ফিরতে চান, মানসিকভাবেও প্রস্তুত। চলতি মাসেই চেনা ভুবনে ফেরার আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি অভিনয়ের মানুষ। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই।
অভিনয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
স্টাফ রিপোর্টার
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
