ছায়ানটে হয়ে গেল শরৎ বন্দনা

ছায়ানটে হয়ে গেল শরৎ বন্দনা

ফন্ট সাইজ:

ঘুড়ি, কাশফুল আর নীল-সাদার সাজে শরৎ উৎসব আয়োজন করেছে ছায়ানট। শুক্রবার সকালে মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শরতে আজ কোন অতিথি’ গান ও নৃত্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ও অতুল প্রসাদ সেনের গান, কবিতা ও আবৃত্তি পরিবেশিত হয়।