বলিউডের অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বৃহস্পতিবার সকালে দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াতে এ খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। পরিন্দা, ক্রান্তিবীর, অব তক ছাপ্পান, অগ্নিসাক্ষী, ওয়েলকামসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে ভারত সরকার।
