রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ফলের আড়তে চাঁদাবাজির সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আল আমিন (২০), মো. খোকন (৫৩), মো. শাহিন মিয়া (৩২) ও রবিউল ইসলাম ওরফে রবিন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। তিনি বলেন, ‘আব্দুল্লাহপুরে ফলের আড়তে প্রতিদিন বিপুল পরিমাণ ফল বিক্রি হয়। সেখানে ফল বিক্রি ও কিনতে আসা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।’
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
