র‌্যাঙ্কিংয়ে অবনমন বাংলাদেশের

ফন্ট সাইজ:

ফিফা আসিয়ান কাপে চরম ব্যর্থতার খেসারত দিতে হলো বাংলাদেশকে। সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমে গেছে লাল-সবুজের দল। গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ হারিয়েছে ২.৬৬ পয়েন্ট। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৩.৪৬। সাম্প্রতিক আসিয়ান কাপের হতাশাজনক পারফরম্যান্সই র‌্যাঙ্কিংয়ে এই পতনের অন্যতম কারণ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র দু’টি গোল করার বিপরীতে হজম করেছে ১৩ গোল। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারে ডুলির শিষ্যরা। বাংলাদেশের বিপক্ষে ৯-২ গোলের জয় এবং পরবর্তীতে আসিয়ান কাপের শিরোপা জয়ের সুবাদে ইন্দোনেশিয়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। তাদের অবস্থান এখন ১১৭তম।

ব্রাজিল উরুগুয়ের সঙ্গে হারের পরেও র‌্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি দক্ষিণ এশিয়ার দেশ ভারতের। ১৩৮ নম্বরে আছে তারা। টানা পাঁচ হারের পরও উন্নতি-অবনতি কিছুই হয়নি মালদ্বীপেরও। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭৩। তবে তিন ধাপ এগিয়ে শ্রীলঙ্কা ১৮৪ এবং একধাপ এগিয়ে পাকিস্তান আছে ১৯৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটান আছে ১৯২তম স্থানে। ফিফার নিষেধাজ্ঞার খড়গে আছে নেপাল।