আইনি ঝামেলায় হানি সিং

আইনি ঝামেলায় হানি সিং

ফন্ট সাইজ:

বিতর্কিত মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় পড়েছেন র‌্যাপার হানি সিং। ৫ই অক্টোবর মহারাষ্ট্রের সাইবার সেলে হাজিরার কথা থাকলেও তিনি জিজ্ঞাসাবাদ এড়িয়ে আরও সময় চেয়েছেন। কয়েক মাস আগে দিল্লির এক কনসার্টে শীতের রাতে গাড়িতে যৌনতার পরামর্শ দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন হানি। পরে তিনি জানান, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না এবং ভবিষ্যতে বক্তব্যে আরও সতর্ক থাকবেন। এর আগে নারীবিদ্বেষী গানের কথার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।