শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এবার ছবিটির তারকাখচিত কাস্টে যুক্ত হলেন কারিনা কাপুর খান। প্রায় দেড় দশক পর শাহরুখের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি। জানা গেছে, সিনেমার একটি বিশেষ গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে পারফর্ম করবেন কারিনা।
‘ড্যাডি কুল’ শিরোনামের গানটির সুর করেছেন শচীন-জিগর। চলতি অক্টোবরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় পাঁচদিনের শুটিং হওয়ার কথা রয়েছে। গানটিতে শাহরুখ-কারিনাকে একেবারে নতুন সাজে
দেখা যাবে বলে জানা গেছে।
আরও পড়ুন:
‘এই সম্মাননায় আমি ভীষণ পুলকিত’
