বিচারের দাবিতে মেঘলা

বিচারের দাবিতে মেঘলা

ফন্ট সাইজ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। জটিল অস্ত্রোপচারের পর ঘাতক চালকের বিচারের দাবিতে বনানী থানার সামনে অবস্থান নেন তিনি। তবে তার হাতে থাকা ব্যানারে ‘সড়ক’ বানান ভুল থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মেঘলা বলেন, রাতারাতি কর্মসূচির সিদ্ধান্ত নেয়ায় ব্যানার তৈরির সময় পাননি। একজন ছোট ভাই দ্রুত ব্যানারটি তৈরি করে দেন তাকে। তার দাবি, বানান নয়, ন্যায়বিচারের দাবিই গুরুত্ব পাওয়া উচিত।