এআই প্রযুক্তি ব্যবহার করে গায়ক তাসরিফ খানের কণ্ঠ নকল করে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শিরোনামে একটি ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এই সংগীতশিল্পী।
তাসরিফ জানান, অনুমতি ছাড়াই তার কণ্ঠ ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির জন্য তৈরি বলে দাবি করেন তিনি। এ ঘটনায় শিগগিরই সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন তাসরিফ। তিনি অভিযোগ করেন, ভিডিওতে সরকারকে নিয়ে মন্তব্যের সঙ্গে তার ছবি যুক্ত করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন:
‘এই সম্মাননায় আমি ভীষণ পুলকিত’
