পূজায় আসছেন মৌ খান

পূজায় আসছেন মৌ খান

ফন্ট সাইজ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি নিয়ে আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একইসঙ্গে মায়াবী।

এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দর্শকদের হৃদয়ে আলাদাভাবে
দাগ কেটে যাবে।