Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
‘ইয়াদে নুসরাত’ নিয়ে সুকূন দ্য সুফি সোল - MZamin
‘ইয়াদে নুসরাত’ নিয়ে সুকূন দ্য সুফি সোল

‘ইয়াদে নুসরাত’ নিয়ে সুকূন দ্য সুফি সোল

ফন্ট সাইজ:

সুফি সংগীত ও কাওয়ালির আবহে শ্রোতাদের মুগ্ধ করতে আবারো মঞ্চে আসছে দেশের ব্যান্ড ‘সুকূন দ্য সুফি সোল’। কিংবদন্তি কাওয়াল উস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের জন্মদিন উপলক্ষে বিশেষ কাওয়ালি আয়োজন ‘ইয়াদে নুসরাত’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ই অক্টোবর রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে। উস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের জন্মদিন ১৩ই অক্টোবর উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে নূর ইভেন্টস। অনুষ্ঠানটি বাস্তবায়নে রয়েছে সুমি নূরের উদ্যোগ ও পরিকল্পনা। অনুষ্ঠানে নুসরাত ফাতেহ আলী খানের কালজয়ী কাওয়ালির পাশাপাশি সুফি সংগীতের বিশেষ পরিবেশনা থাকবে বলে জানা গেছে।

সুকূন দ্য সুফি সোল ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০২৩ সালে। পরবর্তীতে ২০শে মে ২০২৫ থেকে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সাদ শাহ ও শিমুল সাহা। বর্তমানে সুকূন দ্য সুফি সোলে রয়েছেন মোট ৭ জন মিউজিশিয়ান ও ২ জন ব্যাক ভোকালিস্ট। ২০২৫ সালে ব্যান্ডটি একাধিক কাওয়ালি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শ্রোতাদের মাঝে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। এবার ‘ইয়াদে নুসরাত’ নিয়ে শ্রোতাদের সামনে আসছে এই ব্যান্ড।