মোনালিসার উপলব্ধি

মোনালিসার উপলব্ধি

ফন্ট সাইজ:

একসময় ছোট পর্দা ও মডেলিংয়ে ব্যস্ত সময় কাটানো মোনালিসা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সোমবার জন্মদিনে নিজের ছবি প্রকাশ করে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। শেয়ার করেছেন নিজের উপলব্ধির কথা। জীবনের নানা চড়াই-উতরাই, পাওয়া-না পাওয়া ও অভিজ্ঞতার কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তার জন্য মহান আল্লাহ’র কাছে শুকরিয়া জানান মোনালিসা। ২০১২ সালে ফাইয়াজ শরীফকে বিয়ে করলেও এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়। এরপর নতুন করে আর বিয়ে করে সংসার করেননি তিনি।