বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে ফের আইনি চাপে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। পাঁচ কোটি রুপি জমা দেয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। সোমবার শুনানিতে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। এর আগে দিল্লি হাইকোর্ট তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য নেয়া পাঁচ কোটি রুপির ঋণ থেকেই মামলার সূত্রপাত। দুই দফায় ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করেছিলেন অভিনেতা।
ফের বিপাকে রাজপাল
বিনোদন ডেস্ক
৭ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
