Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
সাইফুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ - MZamin
সাইফুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

সাইফুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

ফন্ট সাইজ:

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে বাদ জোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। গতকাল তার ৯৭তম জন্মদিন উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ্‌ দীন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাহ উর রহমানসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। কবর জিয়ারত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।