Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর - MZamin

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

ফন্ট সাইজ:

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় ৩ মাস বয়সী ফাতেমা হাছান রিমি নামের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবিউল হাসানের কন্যা রিমিকে সোমবার বিকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্ত্যবরত ডাক্তার রিমিকে হাসপাতালে ভর্তি দিয়ে স্যালাইন পুশ করে। স্যালাইন দেয়ায় ১০ মিনিটের মধ্যে শিশু রিমির মৃত্যু হয়। রিমির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রিমির আত্মীয়স্বজন হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। এতে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আনছার সদস্য মাহমুদুল হাছান (৩৫), হুমায়ুন আহমেদ (৩৩) ও নিরাপত্তা প্রহরী বুলবুল আহমেদ আহত হয়।

রিমির স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে রিমির মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে ইউএনও মিজানুর রহমান ও ওসি আবদুল মোন্নাফ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা রিমির লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
হাসপাতালের আবাসিক ডাক্তার সহিদুল ইসলাম নয়ন জানান, ডাক্তারের ভুল চিকিৎসায় নয় বরং বাচ্চার মায়ের ভুলের কারণে শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ডাক্তার বা নার্সের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।