Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ - MZamin

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

ফন্ট সাইজ:

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরস্থ বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয় এবং একই কারণে গতকাল মঙ্গলবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটও বন্ধ হয়ে যায়।

ফলে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ কারণে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে আমরা যান্ত্রিক ত্রুটি সেরে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবো বলে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। এটি চালু থাকলে ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হতো।