বরিশালে আদালত ভবন থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত

ফন্ট সাইজ:

বরিশালের ১০তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠতলা থেকে পড়ে নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এটিকে অনেকে আত্মহত্যা বলে মনে করছেন। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাজমুল কেন আদালত ভবনে এসেছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।