Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
রাবি’র সব প্রশাসনিক কার্যক্রম বয়কট করলো ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন - MZamin

রাবি’র সব প্রশাসনিক কার্যক্রম বয়কট করলো ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন

ফন্ট সাইজ:

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়ার পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক নিউজ সংগ্রহ করা স্থগিত ঘোষণা করেছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন। গতকাল দিবাগত রাত ১টায় প্রধান প্রশাসনিক ভবনে এক মিটিং শেষে এই সিদ্ধান্ত জানায় সাংবাদিক সংগঠনগুলো। এতে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর জন্য রাবি প্রশাসন তিনদিন সময় চেয়েছেন এবং এই তিনদিনের মধ্যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের কর্মসূচি সাংবাদিকরা কাভার করবে না। এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।