গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ই অক্টোবর রেজিস্ট্রারি মাঠে বিকেএম নাগরিক সমাবেশ। সংগঠনের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বিকেএম সিলেট মহানগরীর ৩৯নং ওয়ার্ডে টুকেরবাজার, পীরপুরসহ বিভিন্ন এলাকায় গতকাল গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগকালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম বলেন, বিকেএম দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ১১ই অক্টোবর রেজিস্ট্রারি মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএম মহানগর সহ-সভাপতি কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, সহ-সভাপতি, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহিবুর রহমান, জেলা সহ-সভাপতি হাফিজ কাজী জুনায়েদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী। এ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ গণসংযোগে অংশগ্রহণ করেন।
নাগরিক সমাবেশকে সমানে রেখে সিলেটে বিকেএম’র গণসংযোগ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
