মাগুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

ফন্ট সাইজ:

মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা) সাংবাদিকদের জানান, গতকাল দিবাগত ভোররাত পৌনে ৪টার দিকে মাগুরা সদরের কাশিনাথপুর গ্রাম থেকে মাদক সম্রাট শাহীন আলম, সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করে জেলা পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে ইয়াবা, নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা সীমান্ত থেকে মাদক নিয়ে এসে মাগুরা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।