শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি লিচু বাগান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি’র টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নালিতাবাড়ী সীমান্তে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
৭ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
