Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড - MZamin

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

খুলনায় ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলোÑ ইউসিবিএল ব্যাংকের খানজাহান আলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, মেসার্স আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমান। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।