সিলেটে মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

ফন্ট সাইজ:

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এলাকার প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এসব সামাজিক ব্যাধি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ হুমকি। তাই এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল রাতে নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সাধারণ মানুষের মাঝে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটি ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর যৌথ উদ্যোগে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেনঅÑ ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আশরাফ চৌধুরী খালেদ, সাইফুল আলম খান কয়েছ, হাজী আব্দুর রহমান, হাবিবুর রহমান মজলাই, হাজী আব্দুল্লাহ, এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল আহমদ, কালাম আহমদ, দিদারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ সবুর আহমদ জালাল, প্রচার সম্পাদক আব্দুল নূর, সিনিয়র সদস্য দিলীপ আহমদ, ফয়সাল আহমদ, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন লায়েক, মুরাদ আহমদ, কয়েছ আহমদ, ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর সহ-সভাপতি জুবেদ খান, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ ও শমসুর রহমান ফয়েজ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাজির, সমাজসেবা সম্পাদক সুজন আহমদ, সিনিয়র সদস্য শহিদুর রহমান সনি, আনিসুর রহমান সাজু, আনিসুর রহমান রাজিব, রিপন আহমদ, রাহাত আহমদ, রিফাত আহমদ ও রেজোয়ান আহমদ রাহি সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধমূলক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ডে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।