Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
গৌরীপুরে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত বক্তব্যে প্রতিবাদে সভা - MZamin

গৌরীপুরে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত বক্তব্যে প্রতিবাদে সভা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের নিয়ে দেয়া বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মো. শাহজাহান কবির হীরা এবং নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদের দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা। সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় বক্তারা বলেন, সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তাদের কাছে ‘মিথ্যা ও সাজানো’ বলে মনে হয়েছে। তারা মামলাটি প্রত্যাহার এবং তোফাজ্জলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এছাড়া সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা ও নির্বাহী সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে দেয়া বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান বক্তারা। বক্তব্যে তাদের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে, তা প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। সভায় বক্তব্য দেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আল ইমরানসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান খান, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, শামীম আলভী, শ্যামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ প্রমুখ।