ফরিদপুরের বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ মোছা. সোনালী বেগমকে (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার অভিযান চালিয়ে উপজেলার মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক সোনালী মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক শিরীন আক্তার অভিযান চালিয়ে সোনালীকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়।
