Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু - MZamin

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জুলেখা উপজেলার বাগাট গ্রামের জফসের ফকিরের স্ত্রী। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দিগনগর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জুলেখা। এ সময় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।