Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু - MZamin

ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে। স্বজন ও স্থানীয়রা জানায়, চরমুগরিয়া থেকে ইটভাঙ্গার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিখে যাচ্ছিল। মাঝপথে নয়াচর এলাকায় আসলে রাস্তা পার হওয়ার সময় ওই শিশুকে চাপা দেয় গাড়িটি। পরে গুরুতর অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।