Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
দারোগা বাজারে মুন্সী পরিবার-সনাতন সম্প্রদায়ের বিরোধের অবসান - MZamin

যথাসময়ে দুর্গাপূজা

দারোগা বাজারে মুন্সী পরিবার-সনাতন সম্প্রদায়ের বিরোধের অবসান

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার দারোগা বাজারে মুন্সী পরিবার ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্ট বিরোধের সমাধান হয়েছে। উপজেলা প্রশাসন ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর মধ্যস্থতায় উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসনের উদ্যোগ নেয়া হয়। আলোচনায় উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকার বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের একটি বিষয়কে কেন্দ্র করে মুন্সী পরিবার ও সনাতন সম্প্রদায়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে এটিকে কোনো সাম্প্রদায়িক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই বলে জানানো হয়েছে। মূলত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে আসন্ন দুর্গাপূজা ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যাতে কোনো ধরনের উদ্বেগ বা অনিশ্চয়তা তৈরি না হয়, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। যথাসময়ে দারোগা বাজারে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, দারোগা বাজারের বিষয়টি কোনো সাম্প্রদায়িক ইস্যু নয়। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যথাসময়ে দুর্গাপূজাও অনুষ্ঠিত হবে। এদিকে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।